জেলা

চতুর্থীর দিন সকালে ফের উদ্ধার বোমা! পুলিশের ওপর উঠছে প্রশ্ন

মালদা জেলার ঝিকোডাঙ্গা গ্রামে সাতসকালে উদ্ধার হলো ২ টি বোমা। ব্যাগটি প্রথমে নজরে আসে একটি শিশুর। তারপর সেই নিয়ে হইচই শুরু হয় গোটা গ্রামে। হরিচন্দ্রপুর থানায় যোগাযোগ করা হলে তাদের আসতে দেরি হবে বলে জানায় চন্দ্রপুর থানা পুলিশ। সেই অবস্থায় লোকাল পুলিশেরা জল দিয়ে বোমটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। সেই নিয়েই এলাকায় শুরু হয়েছে দ্বন্দ। পুলিশের যোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলছে গোটা গ্রামবাসী।

রাজ্য জুড়ে জায়গায় জায়গায় উদ্ধার হচ্ছে বোমা। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের এগরাএ ভয়ংকর বিস্ফোরণ দেখেছে গোটা রাজ্যবাসী। এমনকি চতুর্থীর দিন সকালে উদ্ধার হল দুটি বোমা। এদিন সকালে আমবাগান এবং ধান ক্ষেতের মাঝের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি নতুন ব্যাগ খুঁজে পায় এক শিশু। ব্যাগটি খুলে সে প্রথমে দেখতে পায় একটি ছুরি। ভয়ে ব্যাগ রেখে পালিয়ে যায় শিশুটি। পরে গোটা গ্রামবাসীকে এনে জড়ো করে সেখানে। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা খবর দেয় হরিচন্দ্রপুর থানার পুলিশকে। কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফ থেকে জানা যায় যাতে রাস্তার দেরী হবে। সেই অবস্থায় ঘটনাস্থলে আসে ভিলেজ পুলিশ। এবং জল দিয়ে তারা ওই বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করে।

তবে প্রশিক্ষণ ছাড়া কিভাবে জল দিয়ে এই বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করা হলো? সেই নিয়েই উঠছে প্রশ্ন। কারন ২০০ মিটারের মধ্যেই রয়েছে জনবসতি। আচমকা দুর্ঘটনা তৈরি হলে ত ক্ষতি হতে পারতো ওই জনবসতি গুলির। বোম নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ থাকে বোম স্কোয়াডের লোকেদের। তাহলে এরকম ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত তারা কেন নিল? সেদিনই উঠে প্রশ্ন।

তবে এই বোমা এই এলাকায় কি করে এলো? স্থানীয়দের দাবি বেশ কিছুদিন ধরে দুষ্কৃতীদের আনাকোনা হচ্ছে ওই এলাকায়। এই সব বিরোধীদের চক্রান্ত করে জানাচ্ছে তৃণমূল।স্থানীয় বাসিন্দা মোঃ কাবিল ইসলাম বলেন, ‘এর আগে এই গ্রামের মানুষ কখনও বোম দেখেনি। মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। সমাজে অশান্তি বাড়বে।আমি প্রাতঃভ্রমণে বেরিয়ে ঘটনাটা জানতে পারি। যে বাচ্চাটা প্রথম ব্যাগটা দেখেছিল, তখন বোম বিস্ফোরণ হয়ে গেলে বড় বিপদ হতেই পারতো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.