‘অতিথি দেব ভব’ এই বাক্যটি সাধারণত প্রতিটি ভারতীয়ের মুখেই শোনা যায়। শুধু কথায় নয় কাজের মাধ্যমেও ভারতীয়রা প্রমাণ করে দেয় যে তারা অতিথিদের সাথে ভগবানসম আচরণ করে। কিন্তু এইবার ভারতবাসীর ওপর অভিযোগ উঠলো সম্পূর্ণ বিপরীত। ভারতবাসী নাকি অথিতি আপ্যায়নে অক্ষম এমনটাই দাবি করেছেন একজন কানাডিয়ান ট্রাভেলার।
সারা বিশ্ব ঘুরে দেখা কানাডিয়ান ট্রাভেলার নোলান সামুরে কে একটি ইন্সটাগ্রাম ভিডিওতে জিজ্ঞেস করা হয় যে ভারত আর পাকিস্তানের মধ্যে অথিতি আপ্যায়নে এগিয়ে কোন দেশ, নোলান একমুহূর্ত না ভেবে বলল পাকিস্তান। তিনি আরও বলেন যে যখন ভারতের রাস্তা দিয়ে কোনো বিদেশি হেঁটে যায় তখন ভারতীয়রা তাদের এটিএম মেশিন বলে মনে করে কিন্তু অন্যদিকে পাকিস্তানে কোনো বিদেশিকে দেখতে পেলে স্থানীয়রা বিনামূল্যে খাদ্য এবং বিশ্রামের জায়গা তাদের উদ্যেশে দেয়। ভিডিওটি কিছুদিন আগে পোস্ট হলেও সম্প্রতি সেটি ভাইরাল হয় ইনস্টাগ্রাম ব্যবহারকারী @officialnamour একাউন্ট থেকে যাকে সকলে ভক্স পপ নামেও চেনেন।
ভিডিওটি দর্শক মাধ্যমে আসতেই কমেন্টে সকলে নিজেদের মতামত জানাতে থাকে। সেখানে একজন দুবাইবাসী আফ্রিকান সহমত পোষণ করে কমেন্ট করে যে পাকিস্তানিরা ভারতীয়দের থেকে অনেক বেশি বন্ধুসুলভ। পাকিস্তানিরা বন্ধু হিসেবে সবার সাথে ব্যবহার করে কিন্তু ভারতীয়রা অচেনা মানুষের মতোই আচরণ করে। একজন ভারতীয় লেখেন সেও এই ভিডিওর বক্তব্যের সাথে সহমত। আরেকজন বলেন যে ভারতে সারা বছর অনেক টুরিস্ট আসেন তাই ভারতীয়দের কাছে এই ঘটনা স্বাভাবিক, অন্যদিকে পাকিস্তানে খুবই কম সংখ্যক টুরিস্ট যায় যেখানে বিদেশীদের সংখ্যা হাতে গোনা তাই তাদের কাছে এটা অনেক বড়ো ব্যাপার। আরও একজন ভারতীয় কমেন্টে জানান যে বিদেশীরা কিভাবে ফ্রী তে দেশভ্রমণ আশা করে যখন তারা ৪৫ ট্রিলিয়ন ডলার ভারতের থেকে চুরি করেছে। এর উত্তরে নোলান লেখেন যে হয়রানি না হতে চাওয়াটা কোনো রাজকীয় চাওয়া নয়। তাহলে কি সত্যি অথিতি আপ্যায়নের শীর্ষে থাকা ভারতের জমি কিছুটা হলেও নড়বড় হল এবার সেটাই দেখার।







