ক্রাইমজেলা

কুপ্রস্তাবে নারাজ হওয়ায় কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায়

প্রায়সই কুপ্রস্তাব দেবার অভিযোগ। প্রতিক্রিয়া না দেওয়ায় ভয় দেখানোও হত কিশোরীকে। শেষে ওই কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত কিনা, তাই খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, কিশোরী নবম শ্রেণির ছাত্রী। একই এলাকারই প্রতিবেশীর আত্মীয় রেজাউল শেখ। সেই সূত্রে কিশোরীর পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। রেজাউল শেখ বিভিন্ন সময় সেইই কিশোরীকে উত্যক্ত করত বলে অভিযোগ জানায়। ৩০০ টাকা রোজে কোনও কাজের প্রস্তাবও দেয় সে। কিন্তু সে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। বিভিন্ন সময় উত্যক্ত করার ঘটনাও ক্রমে বাড়ছিল বলে জানা যায়। কোনও প্রস্তাবেই সাড়া প্রতিক্রিয়া জানায় না ওই কিশোরী।
একদিন দুপুরে বাড়িতে থাকাকালীন স্নানে যায় ওই কিশোরী। সেই সময় তার বাড়িতে অন্যান্যদের অনুপস্থিতিতে সে বাড়িতে ঢুকে ওই কিশোরীর নগ্ন ছবি তোলে বলে অভিযোগ। পরিবারের লোকজন ঘটনা জানতে পেরে থানায় যাওয়ায় কথা বলেন। তখন তাঁদেরও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পাশাপাশি, ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা বলে। অবশেষে ওই পরিবার মঙ্গলবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ রেজাউল শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে আছে, তারতদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.