মধুচক্র চলার প্রতিবাদ করায় প্রান হারাতে হলো এক যুবককে। মৃত যুবকের নাম শুভ দাস। ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী এলাকায়।
সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই সেখানে মধুচক্রের আসর বসতো ওই এলাকার একটি বাড়িতে। ঘটনার দিন রাতে দুজন বেরোতে দেখা যায় ওই বাড়ি থেকে। সেই সময় পুজো মণ্ডপ বসে ছিল স্থানীয় কিছু যুবক।
বাড়ি থেকে দুজনকে বেরোতে দেখলে ওই দুজনকে স্থানীয় যুবকরা পথ আটকায়। সেই সময় ওই দুই জন স্থানীয় যুবক শুভ দাস কে ধাক্কা মারে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে শুভ দাস ও তার বন্ধুরা মিলে।
বাইকে থাকাকালীন ধৃত ওই দুজন শুভ দাসের বাইকে লাথি মারলে ছিটকে পড়ে শুভ দাস ও তার বন্ধু। তাকে তড়িঘড়ি উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে আসা হল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখতে শুরু করে স্থানীয়রা। ধৃতদের অবিলম্বে শাস্তি এবং যে বাড়িতে মধুচক্র চলছে সেই বাড়ির মালিককে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা সরব হয়। পরবর্তীতে হরিণঘাটা থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।







