ক্রাইম

বোলপুরে প্রকাশ্যে গুলি, বিজেপি বুথ সভাপতি খুন! আতঙ্ক ত্রিশূলাপট্টিতে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

বোলপুরের শান্ত এলাকায় রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায়। মৃতের নাম চন্দন ভল্লা। তাঁর বাবার নাম তামাল ভল্লা। জানা গিয়েছে, চন্দন ভল্লা বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মিলপট্টি এলাকার একটি নির্জন রাস্তায় চন্দনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রকাশ্য রাস্তায় এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে চন্দনকে লক্ষ্য করে হামলা চালানো হল এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এলাকার সিসিটিভি ফুটেজ। স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি অ্যাপাচে বাইকে মুখ কাপড়ে ঢাকা দুই যুবককে দ্রুতগতিতে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের গতিবিধি এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও অভিযুক্তদের পরিচয় জানতে পুলিশের তদন্তের দিকেই এখন নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.