ক্রাইম

টাকার জন্য মাকে খুন ! অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকার হত্যাকান্ডে নতুন খোলাসা!

বাইরে থেকে ঘর বন্ধ। কিন্তু ঘর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। দরজা ভাঙতেই উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ। ঠিক এমনটাই চিত্র পাটুলি থানা এলাকার বাঘাযতীনের একটি ফ্ল্যাটে।
টাকার জন্য ছেলের হাতে খুন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। পুলিশ সূত্রে জানা যায়, মৃতা মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার সাড়ে ৯ লক্ষ টাকার ট্রান্সফার হয়ে ছেলের অ্যাকাউন্টে।
ছেলের অ্যাকাউন্টে এখন ১৯ লক্ষ টাকা রয়েছে। আর, মাঝেমধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হত ছেলের অ্যাকাউন্টে। কিন্তু কেন? প্রশ্নের মুখে তদন্তকারী। ঘটনার পরই বেপাত্তা ছেলে। মালবিকা মৈত্র (৭২) দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা। এবং তাঁর ছেলে বেসরকারি ব্যাঙ্কের কর্মী।
কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়ায় শয্যাশায়ী হন বৃদ্ধা। গতকাল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ভাড়ার ফ্ল্যাটে উদ্ধার তাঁর আধপোড়া দেহ । মুখে বালিশ চাপা দেওয়া ছিল বলে জানা যায়। তবে কি শ্বাসরোধ করে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা? কারণ জানতে বৃদ্ধার দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
ঘটনা রতদন্তের খাতিরে এলাকাটি ঘিরে রাখা হয়েছে । ঘরের বাইরে পুলিশি নজর দাড়ি । তদন্ত নেমে জানাযায় দুপুরবেলা পোড়া গন্ধ বেরোচ্ছিল সেই ফ্ল্যাট থেকে । বেশ কয়েকবার দরজা ধাক্কালেও কেউ দরজা খোলেননি । দরজা বাইরে থেকে বন্ধ ছিল ফলে এলাকাবাসি প্রথমে খবর দেয় পাটুলি থানায়।
আগুন বাড়তে থাকায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করে দরজা খুললে দেখে, ওই বৃদ্ধা মেঝেতে পড়ে আছে । অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.