বিনোদন

উত্তরবঙ্গে জোর কদমে শ্যুটিং চলছে ‘বৃত্ত রহস্যে’ সিনেমার

সম্প্রতি সামনে এসেছে প্রিয়াঙ্কা সরকার ও ওম সাহানির অভিনীত সিনেমা ‘বৃত্ত রহস্যে’ আসতে চলেছে। এই সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে পথ চলা শুরু করতে চলেছেন তাপসী রায়। এবার জোর কদমে শুরু হল ‘বৃত্ত রহস্যে’ সিনেমার শ্যুটিং। তবে কোথায় চলছে এই সিনেমার শ্যুটিং?

‘বৃত্ত রহস্যে’ সিনেমাটা তৈরি হবে সায়েন্স ফিকশনের হাত ধরে। এই সিনেমার পুরো গল্পটি লিখেছেন প্রবাসী বাঙালি আলেখ্য তলাপাত্র। এই গল্পের মধ্যে তুলে ধরা থাকবে বিজ্ঞান, কল্পনা ও প্রকৃতির মেলবন্ধন। প্রধান চরিত্র দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও অভিনেতা ওম সাহানিকে। এই সিনেমায় নায়িকার চরিত্রের নাম রিতা। নায়কের চরিত্রের নাম সুশান্ত। জোর কদমে এই সিনেমার শ্যুটিং চলছে উত্তরবঙ্গের একটি জঙ্গলে। এর আগে এই সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছে জোকার নারায়ণী স্টুডিওতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.