ক্রাইমদেশ

ডাইনি সন্দেহে মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যা,গ্রেফতার তান্ত্রিক’-সহ ৪

ফের দেশে ডাইনি সন্দেহের অভিশাপ, কুসংস্কারের বলি। ঘটনাটি ঘটেছে অসমের শোনিতপুর জেলায়।

স্থানীয় সূত্রে খবর, শোণিতপুরের নিজ বাহবারি গ্রামের বাসিন্দা সঙ্গীতা কাটি। সঙ্গীতাকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। তাঁর স্বামী রাম কাটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আগেই ডাইনি অপবাদে লোক যোগাড় করেছিল অভিযুক্ত প্রতিবেশী ‘তান্ত্রিক’ সুরজ ভাগুয়ার। তিনি সঙ্গীতার গায়ে আগুন ধরিয়ে দেওয়া দেন বলেও অভিযোগ।

এরপর পরিস্থিতি আরও জটিল হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এরপর পুলিশ অর্ধদগ্ধ মহিলাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চিকিত্‍সাধীন অবস্থায় তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মহিলার প্রতিবেশী-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অভিযুক্ত পলাতক হলে তাঁদের খোঁজ করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্ত সূত্রে খবর, প্রতিবেশী সুরজের সঙ্গে একাধিক বিষয়ে বিবাদ ছিল সঙ্গীতার পরিবারের। সুরজ তন্ত্রমন্ত্র চর্চা করত বলেও জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.