দেশে মহিলাদের মন জেতার লক্ষ্যে এবার ৩ কোটি ‘লাখপতি দিদি’র লক্ষ্যমাত্রা সীতারামনের। দোরগোড়ায় লোকসভা। এবার তার পূর্বে অন্তর্বর্তী বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করছেন তিনি।
সীতারামনের উবাচ, ‘সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দরিদ্র, মহিলা, কৃষক এবং যুবকদের ওপর। এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল যে সরকার কৃষকদের আয় বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন এবং যুবকদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেবে।’
অর্থমন্ত্রীর সংযোজন, ‘২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গঠন-ই লক্ষ্য কেন্দ্রে। আর সেই লক্ষ্যপূরণে আমাদের ফোকাস থাকবে গরিব, মহিলা, যুব ও কৃষকদের উপর। তাঁদের প্রয়োজন, উচ্চাকাঙ্খা ও কল্যাণ সাধনই আমাদের অগ্রাধিকার। সার্বিক ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বিজেপি সরকার।’







