জেলা

পশ্চিম মেদিনীপুরে দলছুট হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসী

ফের দলছুট হাতির তাণ্ডব,আলুর ক্ষয়ক্ষতির পাশাপাশি দরজা ভেঙে চাল খেয়ে গেল হাতি। ঘটনাটি ঘটেছে আজ ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের অন্তর্গত গড়বেতা ২ নম্বর ব্লকের উমরাপাতা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, উমরাপাতা এলাকায় তাণ্ডব চালালো তিনটি দলছুট হাতি। এই তান্ডবের জেরে প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির আলু নষ্ট হয়েছে। দিন সকাল নটা নাগাদ স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, একটি গৃহস্থের দরজা ভেঙে দুই থেকে তিন বস্তা চাল খেয়ে নেয় দলছুট হাতি। এই বৃহৎ পরিমাণে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওই সব ক্ষতিগ্রস্ত চাষিরা। অন্যদিকে বনদপ্তর পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করেছে।

প্রসঙ্গত, বাঁকুড়ার হরিচরণডাঙায় গতকাল মাঝরাতে হঠাত্‍ই শৌচকর্মে যেতে হয় বছর চব্বিশের মামনি ঘোড়ুই নামে এক মহিলাকে। তখনই হাতির নজরে পড়ে যান তিনি। পিছন থেকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মামনির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.