রাজ্য

বদলে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়! জানুন ক’টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা

আর এক মাসও বাকি নেই৷ চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ কিন্তু, এর মাঝেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল পর্ষদ এবং সংসদ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল করা হল। চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হল। বৃহস্পতিবার সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। তবে পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে। মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে ২ ঘণ্টা ১৫ মিনিট।

পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেটা আলাদাভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট মহলের দাবি, প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। আর সকাল আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের।

চলতি বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা৷ পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.