মুর্শিদাবাদে , ঘাটি গেড়েছিল দুই জঙ্গি । তাদের পরিকল্পনা ছিল , স্থানীয় যুবকদের মগজধোলাই করে , তাদেরকে সুইসাইড বোম্বার তৈরি করে , জায়গায় জায়গায় তাদের দিয়ে নাশকতা ছড়ানো । অসম পুলিশের এসটিএফ সূত্রে খবর , অসম , কেরল ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া ৮ জঙ্গিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের থেকেই এই খবর পাওয়া যায় ।
উল্লেখ্য , কয়েকদিন আগে জঙ্গি সন্দেহে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন , মুর্শিদাবাদের মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস নামের দুই ব্যক্তি । জানা গেছে , ধৃতদের কাজ ছিল , এলাকার কিশোর – কিশোরীদের দিকে নজর রাখা এবং তারপর তাদের মাদ্রাসায় নিয়ে গিয়ে মগজধোলাই । তারা জানিয়েছেন , ৩০ জনের সুইসাইড বোম্বারের দল তৈরি করাই , লক্ষ্য ছিল তাদের ।
অসম পুলিশের স্পেশ্যাল ডিজি হরমিত সিংহ জানিয়েছেন , ‘‘সারা ভারত জুড়ে একাধিক জায়গায় বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা ছিল ওদের। পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাহায্য নিয়েই সব ছক কষা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে।’’







