নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দীনবন্ধুপুরে, মহম্মদপুর বাজার সংলগ্ন এলাকায় বাবলু মাইতি নামে এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের একটি যাত্রা বুকিং অফিস ছিল।।
বাবলু মাইতির অভিযোগ গত মঙ্গলবার রাতে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা তার দোকানে বিজেপির ফ্ল্যাগ ও ব্যানার ঝুলিয়ে দেয় এবং তার দোকানে থাকা বিভিন্ন যাত্রার পোস্টার এবং ব্যানার ছেড়ে দেয়, তার দোকানে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এই মর্মে তিনি নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছেন।যদিও পুরো ব্যাপার অস্বীকার করেছে বিজেপি, বিজেপির দাবি নন্দীগ্রামে বিজেপি ক্ষমতায় রয়েছে, এবং তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, ওই অঞ্চলে তৃণমূল নেতারা বিভিন্ন জনের কাছে চাকরি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে, এখন এলাকায় ঢুকতে পারছে না তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।







