রাজনীতিরাজ্য

মতামত নিতে বিদ্বজ্জনেদের ডাকেননি মুখ্যমন্ত্রী, ‘সাফ’ বার্তা কুণালের

মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্বজ্জনেদের আমন্ত্রণ জানাননি। সুতরাং, তাঁদের মতামতও নেবেন না। বৃহস্পতিবারের বৈঠক নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে যে জল্পনা গড়ায়, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সূত্রের খবর, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বার্তা’ পেয়েই নাকি কুণাল একথা জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ‘সৌজন্যে’ ওই সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর।

আজ বিকেল চারটে নাগাদ আলিপুরের ‘সৌজন্য’ সভাগৃহে বিদ্বজ্জনেদের নিয়ে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠকে তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি রাজ্যে বেড়ে চলা অরাজকতার ঘটনা এবং হিংসার মনোভাব ঠেকাতে মানুষকে সচেতন করার কাজে বুদ্ধিজীবীদের পরামর্শ চাইতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান, এমনটাই ছিল সূত্রের খবর।

কুণাল বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী বুদ্ধিজীবীদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন এবং নানা বিষয়ে মতামত নেবেন বলে একটি খবর প্রচারিত হচ্ছে। এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। একটি গণসংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। মাননীয়া তাঁদের সময় দিয়েছেন, দেখা করবেন। এইটুকুই। এর সঙ্গে মুখ্যমন্ত্রী সব শ্রদ্ধেয় বুদ্ধিজীবীকে ডেকেছেন এবং সাম্প্রতিক নানা বিষয়ে মতামত নেবেন বলে যে ধারণা ছড়ানো হচ্ছে, তার সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী কাউকে এমন বৈঠকে আমন্ত্রণ জানাননি। তিনি শুধু ওই সংগঠনের অনুরোধে তাঁদের সঙ্গে দেখা করবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.