জেলা

আড়িয়াদহের অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিং গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা মানছেন না চন্দ্রিমা

মা-ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিংকে পুলিশ চার দিনেও গ্রেপ্তার করতে পারেনি। জয়ন্ত নিজেই আত্মসমর্পণ করেছে। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে দাবি করেছে। অভিযুক্তকে ধরতে দেরি হল কেন তা নিয়ে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুলিশ চেষ্টা করেছে। ধরতে পারেনি। পুলিশের কোনও ঢিলেমি ছিল না। আত্মসমর্পণ সমর্পণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেটাই নিয়ম। পুলিশের চাপ ছিল বলেই তো অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.