জেলা

বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল খেজুরীতে বিজেপির ডাকা বন্ধে মিশ্র প্রভাব

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গতকাল বনধ ডেকেছিল বিজেপি। সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ হয় খেজুরিতে। সকাল ৭টা থেকেই বনধ চলে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকায় সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা।

বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসেন বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূলের সভামঞ্চ, প্রচারগাড়ি ও কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির যুব নেতা রবিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই অভিযোগ তুলে শনিবার রাতে প্রায় সাড়ে ১০ নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানা থেকে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করার কথাও বলেন তিনি। সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিলেন। সেই ঘোষণা মতোই সোমবার সকাল থেকে বনধ হয়েছে খেজুরির বিভিন্ন এলাকায়। যদিও জরুরি পরিষেবাকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে। রবিন মান্নার নিঃশর্ত মুক্তির দাবিতেই এই বনধ বলে জানিয়েছে বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.