জেলা

আচমকাই বারুইপুর এলাকা থেকে অদৃশ্য ৩৩০ জন রোহিঙ্গা ! কি ব্যাপার জানেনা প্রশাসনও ?

সীমান্তে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই সময় দাড়িয়ে হঠাৎই অদৃশ্য ৩৩০ জন রোহিঙ্গা ! বারুইপুরের হাড়দহ এলাকার প্রায় ৩৩০ জন রোহিঙ্গা কোথায় গেলেন , কেউ জানেই না ! জানে না প্রশাসনও। তবে কি এই রোহিঙ্গারা বাংলাদেশে ফিরে গিয়েছেন ! নাকি দেশের ভিতরেই লুকিয়ে পড়েছেন কোনো উদ্দেশ্য নিয়ে ।

জানা গিয়েছে, বারুইপুরের হাড়দহ এলাকাতেই বসবাস ছিল রোহিঙ্গাদের । ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তারা সেখানেই বাস করতেন । বারুইপুরের হাড়দহ এলাকা রোহিঙ্গাল্যান্ড হিসাবে পরিচিতিও পেয়েছিল। বর্তমানে সেখানে আর কোনো রোহিঙ্গা থাকেন না। তবে রয়ে গিয়েছে রোহিঙ্গল্যান্ডের স্মৃতি। টিন দিয়ে ঘরও তৈরি করে দেওয়া হয়েছিল রোহিঙ্গা পরিবারগুলিকে । মানবিক দিক থেকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের, কিন্তু সেই রোহিঙ্গারাই এখন উধাও হয়ে গিয়েছেন ! প্রশ্ন এই এতগুলো রোহিঙ্গা কোথায় গেলেন ?

রোহিঙ্গাদের আশ্রয়দানকারী হোসেন গাজী জানান, “এই রোহিঙ্গাদের শরণার্থী কার্ড ছিল। আমার এখানে বেআইনি ভাবে ছিল বলা যাবে না। কারণ ওদের কাছে সরকার প্রদত্ত শরণার্থী কার্ড ছিল। পরবর্তীতে অসম-গুয়াহাটি পুশব্যাক করে তখন ওরা ভয় পেয়ে রাতারাতি পালিয়ে যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.