জেলা

রামজীবনপুর এলাকায় পাশাপাশি থাকা নারায়ণ ও শীতলা মন্দিরে চুরি, চুরির ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায় গতকাল রাতে চুরি হয়েছে দুটি মন্দিরে বলে অনুমান স্থানীয়দের, সকালে ওই মন্দিরের সেবায়েতরা মন্দিরে আসলে দেখতে পাই দুটি মন্দিরেরই চাবি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং অগোছালো অবস্থায় রয়েছে মন্দিরের ভেতরে থাকা নারায়ণ ও শীতলার মূর্তি। নারায়ণ মন্দিরের গায়ে থাকা রুপার পৈতে এবং শীতলা মন্দিরে প্রণামী বাক্স থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ। এর আগে ওই মন্দিরে বারংবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন মন্দিরের সেবায়তরা। মন্দিরের রয়েছে একাধিক সোনা ও রুপার গহনা বেশ কয়েকদিন আগেই ওই ওই এলাকাতেই ছুরি গিয়েছিল বেশ কয়েকটি মন্দির যার কারণে দুটি মন্দির থেকে সোনা ওর উপর গহনা প্রায় সরিয়ে ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ। হয়তো সোনা ওর উপর গহনায় চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ বা কারা বলে প্রাথমিকভাবে অনুমান সেবায়েতদের । তবে বারংবার ওই এলাকায় চুরির ঘটনা এবং ওই দুই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে প্রশাসনকে চুরির ঘটনা অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েতরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.