এশিয়ান প্যারা গেমসে জয়জয়কার ভারতের। ভারতের ঝুলিতে এলো ১০০ টি পদক। পুরুষদের ৪০০ মিটার টি৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ মহাদু গাভীত। মাত্র ৪৯.৪৮ সেকেন্ডে দৌড় শেষ করে ভারতের জয় অব্যাহত রাখেন তিনি। তার গুনে এশিয়ান প্যারা গেমসে ভারত পেলো ২৬ টি সোনা।
সোনা জেতার লড়াইয়ে এশিয়ান প্যারা গেমসে ভারত এখন ষষ্ঠ স্থানে।
দিলীপের সাফল্যে খুশি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন দিলিপকে নিয়ে তাদের গর্বে বুক ফুলে উঠছে। তারা সেলিব্রেট করছেন এই জয়কে। তারা ধন্যবাদ জানিয়েছেন দিলীপ মহাদূ গাভীতকে।







