জেলা

খড়গপুরে লরির ধাক্কায় মৃত ৬,আহতরা চিকিত্‍সাধীন

সিমেন্ট বোঝাই লরির ধাক্কা পিক আপ ভ্যানে।ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। পরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আহত অবস্থায় ভর্তি বেশ কয়েকজন।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ১৬ নং জাতীয় সড়কে।

শনিবার ভোর ৩টে নাগাদ ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিমি দূরে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে ফুলের বস্তা পিক আপ ভ্যানে তোলার সময় পেছন থেকে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই একটি লরি।লরিটি ধাক্কা মারতেই ভ্যানটি পাশের জলাশয়ে গিয়ে ছিটকে পড়ে।ঘটনাটি দেখে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে দৌড়ে গিয়ে জল থেকে জীবিত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেন। লরির নিচে পিষে যায় অনেকে।স্থানীয় সূত্রে খবর, মৃতদের অনেকের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ২০-২২ জন ফুলচাষি।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ও কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি একজনকে কলকাতায় চিকিত্‍সার জন্য নিয়ে আসা হয়েছে।যদিও এখন মৃতের সংখ্যা স্পষ্ট নয় পরে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.