জেলা

শ্লীলতাহানির আভিযোগে গ্রেফতার কংগ্রেস পঞ্চায়েত সদস্য

আর জি কর কান্ডের পরেও , বহু জায়গা থেকে নারীদের ওপর নির্যাতনের চিত্র সামনে আসছে । প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য । বিচার দাবী জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ।

তবে এবার শ্লীলতাহানির অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। জানা গেছে অভিযুক্তের নাম কালাম শেখ । মালদহের কালিয়াচক থানার বীরনগর- দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি । ধৃত পঞ্চায়েত সদস্যকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়।

কালিয়াচকের ১৬ মাইল এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই মহিলার বাবা এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ । তবে নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.