পঞ্চায়েত নির্বাচনের রেশ কেটেছে এ রাজ্যে বহু দিন,সম্প্রতি সকল রাজনৈতিক দলের লক্ষই এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের এতদিন পরেও বিজেপির জয়ী সদস্যা কে দিনভর ঘরে আটকে রেখে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রামপঞ্চায়েত এলাকায়।
জানা যায়, গতকাল বুধবার মাজদিয়া পানশিলা গ্রামপঞ্চায়েতে ছিলো জেনারেল মিটিং। সেখানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন ঐ পঞ্চায়েত এলাকার ১৯৯ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত মেম্বার পলিঘোষ সরকার। অভিযোগ পলিঘোষ সরকারকে বুধবার পঞ্চায়েতের একটি ঘরে তৃণমূলের মেম্বার মিঠুন ঘোষ সহ আরো অনকে দিনভর আটকে রাখে। পাশাপাশি চলে তৃনমুলে যোগ দেবার চাপ। আর ঘটনা জানাজানি হতে বৃহস্পতিবার বিজেপির তরফে ঐ পঞ্চায়েত এসে সামগ্রিক ঘটনা নিয়ে প্রধানের সাথেও কথা হয়।
ঘটনা প্রসঙ্গে বিজেপির ZP 25 এর মন্ডল সভাপতি মধুসূদন সেন জানান, গতকাল যেমন এই পঞ্চায়েতে একটি মিটিং ছিলো তেমনই নবদ্বীপ শহরে আমাদের দলীয় একটি কর্মসূচী ছিলো ফলে ঘটনাটি আমরা রাতে জানতে পারি, এবং আজ পঞ্চায়েতে আসি, প্রধানকে সামগ্রিক ঘটনা জানালে তিনি সময় চেয়েছেন, ও তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান আমরা কিছু দিন অপেক্ষা করবো, তারপর আইনি ব্যাবস্থা নেবো। কিভাবে একজন মহিলা কে কয়েকজন পুরুষ মিলে, পঞ্চায়েতেরই ঘরে আটকে রাখে।
ঘটনা প্রসঙ্গে অভিযোগ কারী পলিঘোষ সরকার জানায় গতকাল মিঠুন ঘোষ সহ কয়েকজন তাকে পঞ্চায়েতের একটি ঘরে আটকে রাখে ও চাপ দেয় তৃণমূলে যোগ দিতে, তারা তাকে জানায় গাড়ি করে নবদ্বীপ নিয়ে যাবে তাকে ও তার স্বামীকে। সেখানে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, ও বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার হাত থেকে তৃনমুলের পতাকা নিতে। শুধু তাই নয়, মিঠুন ঘোষ তাকে আরও প্রলোভোন দেখায় তৃনমুলে যোগ দিলে এলাকায় কাজ পাবে, সাথে পাবে আর্থিক মুনাফাও,
সমবায়তে মিলবপ স্বামী, স্ত্রীর মোটা মাহিনার চাকরি।
পলিঘোষ সরকার মিঠুন ঘোষদের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ করেন, যে মিঠুন ঘোষ তাকে এও বলে বিজেপি করে কি পেলেন, তৃনমূলে যোগ দিন, আপনাকে কিছুই করতে হবে না, সবটাই আমরা করে দেবো, আপনি টাকা পেয়ে যাবেন।







