জেলা

মেডিক্যাল রিপোর্টেও ধর্ষণের ইঙ্গিত! পরিবারকে অন্ধকারে রাখার অভিযোগ শুভেন্দুর*

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এবার ডাক্তারি রিপোর্টের তথ্যেও মিলল চাঞ্চল্যকর প্রমাণ। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গে একাধিক ক্ষতের উল্লেখ রয়েছে, যা চিকিৎসকদের মতে, ‘ব্যাপক রক্তপাত’ ঘটিয়েছে এবং এটি সরাসরি ধর্ষণের ইঙ্গিত দিচ্ছে। এই রিপোর্টের খবর সামনে আসতেই রাজ্যের রাজনীতি উত্তপ্ত। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি সরাসরি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের উপর চাপ তৈরি করছে যাতে তাঁরা এই সংবেদনশীল বিষয়ে বাইরে মুখ না খোলেন। এমনকি নির্যাতিতার বাবা-মাকেও মেয়ের মেডিক্যাল রিপোর্ট দেওয়া হচ্ছে না। শুভেন্দুর কথায়, “ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তাঁরা মুখ খুললে চাকরি চলে যাবে।” তিনি গোটা বিষয়টি ঘোলাটে বলে মন্তব্য করেন। এদিকে, নির্যাতিতার বাবা-মা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিতর্ক এবং অভিযোগের মধ্যেই এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.