নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে গেল যাত্রীবাহী বাস।চালকের তত্পরতায় সুরক্ষিত যাত্রীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতার জঙ্গলের ভেতর হয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কের ল্যাদাপোলে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাঁকুড়া থেকে দীঘা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। দীঘা যাওয়ার পথে হঠাৎ ওই যাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জঙ্গলে ঢুকে যায়। এই দুর্ঘটনা টি দেখে রাস্তার ওপর চলন্ত বাকি গাড়িগুলো গাড়ি থামিয়ে সেখানে থাকা যাত্রীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় সুরক্ষিত ভাবে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। যাত্রীবাহী বাসের মধ্যে যারা অসুস্থ পুলিশ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান।







