জেলা

ডোমকলে গুলিবিদ্ধ ১০ বছরের শিশু কন্যা

পাখি মারতে গিয়ে দিকভ্রষ্ট হয়ে প্রাণ চলে গেল এক কিশোরীর। এয়ারগানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো ১০ বছরের শিশু কন্যা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমকলের ঘোড়ামাড়া নতুনপাড়া এলাকায়। এই ঘটনায় বৃহস্পতিবার শোকের ছায়া নেমে এসেছে নাবালিকার পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ চতুর্থ শ্রেণীর পড়ুয়ার নাম মুসলিমা খাতুন। আজ সকালে নতুনপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। সেখানেই বসেছিল স্থানীয় ২ যুবক। তারা ওই এয়ারগান নিয়ে পাখি মারার জন্য চেষ্টা করছিল। এরপর পাখির দিকে তাক করে এয়ারগান দিয়ে গুলি ছোড়ে। সেইগুলি দিকভ্রষ্ট হয়ে সোজা শিশুটির বুকে লাগে। তারপর সেখানেই লুটিয়ে পরে ওই শিশু কন্যা। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.