গত কয়েকদিন আগেই হরিয়ানাতে শোরগোল পরে গিয়েছিল বাঙালি শ্রমিককে পিটিয়ে খুন করার ঘটনায়। যেই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সমস্ত মহলে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। এবার বুধবার সেই শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৭ অগাস্ট বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক পেটের টানে কিছু রুজি রুটি জোগাড় করতে হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক হিসেবে গিয়েছিল। সেখানেই গোরক্ষকের হাতে গণপিটুনিতে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা সামনে আসতেই প্রবল শোরগোল পরে যায় বাংলার মাটিতে। তারপর থেকেই গোটা ঘটনা নিয়ে ক্রমাগত সুর চরিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি কড়া ভাষায় এই ঘটনায় নিন্দা করেছে। শুধু সেখানেই থেমে থাকেনি রাজ্যে সরকার। এবারের শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ছিলেন সাবির মল্লিকের। এবার সেই শ্রমিকের প্রাণ হারানোর ফলে দিশেহারা হয়ে পরেছে তার পরিবার। তাই অভিভাবকের মতো পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। এমনকি গত কয়েক দিন আগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গতকাল শ্রমিকের স্ত্রীকে নবান্নে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই শ্রমিকের স্ত্রীকে নিয়োগ করা হয়েছে বাসন্তীর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অ্যাটেনডেন্ট হিসেবে। পাশাপাশি তাদের চার বছরের শিশুর পড়াশোনার যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার বলে আশ্বস্ত করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি মুখ্যমন্ত্রী তাদেরকে জিজ্ঞেস করেছেন তাদের কোন সমস্যা হচ্ছে কিনা।
পরিবারের সদস্যদের তরফে জানানো হয়, “আমরা চিরকৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। চাকরি পাওয়ায় এবার আমাদের পরিবারটা বাঁচবে।”







