ভয়াবহ অগ্নি কোপে পড়লো গুজরাটের আহমেদাবাদে নির্মাণা কার্যে থাকা সবরমতী বুলেট ট্রেন স্টেশনে । শনিবার ভোরবেলায় আচমকাই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় নির্মাণাধীন স্টেশনে। জাতীয় হাই স্পিড রেল কর্পোরেশনের এক কর্মকর্তা অগ্নিকাণ্ডের কথা স্বীকার করে জানান, ‘আজ শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সবরমতী বুলেট ট্রেন স্টেশনের নির্মাণস্থলের একটি অংশের ছাদে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোন আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি’।
আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে স্টেশনের আগুন। তবে কীভাবে ওই আগুন লাগল তা এখনও এখনো জানা যায়নি।







