Uncategorizedস্বাস্থ্য

কাটা হাত জোড়া লাগিয়ে প্রৌঢ়ের নয়া জীবন দিল আর জি কর

কাজ করার সময়ে আচমকাই হাত ঢুকে গিয়েছিল রোলিং মেশিনে। তাতে কব্জির নীচ থেকে পিষে গিয়ে কেটে ঝুলছিল তালু-সহ আঙুল। সেই কাটা অংশ জুড়ে ৫৮ বছরের প্রৌঢ়কে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রৌঢ় আঙুল নাড়তে পারছেন। এমনকি, তাতে অনুভূতি ফিরে এসেছে। আঙুলে পালস-অক্সিমিটার লাগিয়ে শরীরে অক্সিজেনের মাত্রাও বোঝা যাচ্ছে।
হাসপাতাল সূত্রের জানাগেছে, শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা ডোমজুড়ের একটি কারখানায় কাজ করতেন। গত ৪ ফেব্রুয়ারি দুর্ঘটনায় তাঁর বাঁ হাতের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়। কার্তিকের পরিজনেরা জানান, স্থানীয় হাসপাতাল ঘুরে পিজিতে গেলেও, সেখান থেকে তাঁকে পাঠানো হয় আর জি করে। সেখানে প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা কার্তিককে পরীক্ষা করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে
ও সিনিয়র রেসিডেন্ট এবং অস্থি শল্য বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত দল প্রায় ছ’ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে কাটা অংশ জোড়া লাগান।

রূপনারায়ণ বলেন, এমন কাটা অংশ জোড়ার ক্ষেত্রে প্রথম ছ’ঘণ্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তার থেকেও অনেক দেরিতে ওই প্রৌঢ়ের চিকিৎসা শুরু করে সাফল্য মিলেছে। এ সব ক্ষেত্রে দ্বিতীয় অস্ত্রোপচার করতে হয়। মাসখানেক পরে সেই অস্ত্রোপচারে স্নায়ু ও টেন্ডন জোড়া হবে।
কার্তিক বলছেন, হাত জোড়া লাগবে না ভেবে ভেঙে পড়েছিলাম। এখন হাত জুড়ে যাওয়ায় মনে জোর ফিরে পাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.