Uncategorizedবিনোদন

বচ্চন পরিবারে ফাটল; শাশুড়ি-ননদের ছবি ক্রপ করে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা ঐশ্বর্যর !

সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যা বচ্চন প্যারিস ফ্যাশন উইকে গিয়েছিলেন। শ্বেতা নন্দা বচ্চন, নব্যা নভেলি নন্দা এবং জয়া বচ্চন সেখানে উপস্থিত ছিলেন। জীবনে প্রথমবার নব্যা ব়্যাম্পে হেঁটেছিলেন। শ্বেতা সেই ছবি পোস্ট করার পরও তাতে ট্যাগ করেননি বৌদি ঐশ্বর্যকে। এমনকি ফ্যাশন উইকের কোনো অনুষ্ঠানে তাদের এক সঙ্গে দেখা যায় নি।

তারপর থেকেই শুরু হলো জল্পনার আগুন। আর ঐশ্বর্য রাই বচ্চন নিজেই সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন।বেশ কিছদিন ধরে বৌদি – ননদের মধ্যে বিবাদ চলছিল। কিন্তু সেই বিবাদের ইতি ঘটলেও অমিতাভের জন্মদিনে ফের আগুন ধরিয়ে দিয়েছেন ঐশ্বর্য।অমিতাভের জন্মদিনে পারিবারিক মিলন ছিল বচ্চনদের জলসাতে। সেখানে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অমিতাভের কন্যা শ্বেতা নন্দা বচ্চন।এছাড়াও অমিতাভের তিন নাতি-নাতনি নব্যা নভেলি নন্দা, অগস্থ্য নন্দা এবং আরাধ্য বচ্চন রয়েছে। সেই পার্টিতে ঐশ্বর্য রাই বচ্চনকেও দেখা যায় । অমিতাভ বচ্চনের ছেলে অভিষেককে দেখা যায় নি , কারণ তিনি কাজে ব্যস্ত ছিলেন।

সব কিছু দেখার পর অনেকে ভেবে নিয়েছিল যে পারিবারিক দ্বন্দ্ব কমে গিয়েছে। কিন্তু তার মাঝে ঐশ্বর্য যা করলেন, তাতে আবার আগুন জ্বলতে শুরু করেছে।বউদি-ননদের বিবাদের রটনা আরও বেশি জোরালো হয়েছে। পারিবারিক ছবি থেকে ননদ ও শাশুড়ি বাদ ছিলেন। সোশ্যাল মিডিয়াতে কেবল অমিতাভ এবং আরাধ্যার ছবি ক্রপ করে পোস্ট করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.