বিনোদন

হাসপাতাল থেকে মুখ লুকিয়ে বেরতে গেলেই ট্রোলের সন্মুখীন হোন শেহনাজ গিল !

কয়েক দিন আগেই খাবার থেকে সংক্রমণ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিল। তার নতুন মুভি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সদ্য মুক্তি পেয়েছে। গত দেড় সপ্তাহ ধরে তিনি কাজে ভীষণ ভাবে ব্যস্ত। আর সেই প্রচারের মধ্যে স্যন্ডুইচ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালের বিছানার থেকে লাইভে তিনি বলেন, “সকলেরই চলে যায়। আমার সঙ্গে এখন ঘটেছে। কয়েকদিন পর আবার হবে। আমি ভাল আছি এখন। তবে আমি ভাল ছিলাম না। আমার সংক্রমণ হয়েছিল। আমি স্যান্ডুইচ খেয়ে ফেলেছিলাম। খাবার থেকে সংক্রমণ হয়েছে আমার।” যা দেখার পর তার ভক্তদের মনে উদ্বেগ তৈরি হয়েছিল। যার ফলে সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তার পুরো শরীরটা কাপড়ে মোড়া।কেবল তাই নয়, হাতে তার চ্যানেলের টেপ ও রয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছাড়া পেতে দেখে অনেকেই প্রার্থনার কথা জানালেন। কেউ ভগবানকে ডেকেছেন, কেউ আবার তাঁর নামে দরগা গিয়েছেন।

একদিকে যখন তাঁর ভক্তদের ছবিটা এমন, কিন্তু অন্যদিকে ট্রোলারদের মুখে অন্য সুর।এদিন শেহনাজ়কে সম্পূর্ণ মুখ ঢেকে বেরতে দেখেই শুরু হয়ে যায় একের পর এক ভাইরাল কমেন্ট। ”ইনি নিজেকে একটু বেশি কিছু মনে করতে শুরু করেছেন। একটা খারাপ বলিউড ছবি করে নিজেকে বলিউডের বড় অভিনেত্রী বলে মনে করছেন”। কেউ আবার লিখলেন, ”এখানেও পিআর?” আবার কারও কথায়,” এত কি মুখ লুকনোর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.