অফবিট

জানেন কি! এখনও এই গ্রামে কেও জুতো পরে না

সেই যেদিন ব্রিটিশরা ভারত এসেছিল, ভারতবর্ষের মানুষ শিখেছিল জুতো পরা। প্রথম দিকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন জুতো পরতো না। জুতো ব্যবহার করতেন সমাজের উচ্চবিত্ত মানুষেরা।

তবে ব্রিটিশরা দেশ ছেড়ে বহু আগে চলে গিয়েছে। সমাজে অনেক উন্নত হয়েছে মানুষ শিখেছে জুতো পড়ে হাঁটাচলা করা। তোমার সভ্য সমাজে যৌথ যারা হাট রাস্তায় হাটা বা জুতো ছাড়া বাড়ির বাইরে বেরোনোর কথা স্বপ্নেও কেউ ভাবতে পারেনা।

জানেন কি ভারতের এমন এক জায়গা আছে যেখানকার বাসিন্দারা পায়ের জুতো পড়ে না। এমনকি গ্রামের বাইরে গেলেও তারা খালি পায়ে যায়। শুধু তাই নয় আজকের দিনেও এখনও তারা এমন কিছু নিয়ম মেনে চলে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য।

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভেমানা ইন্দলু নামের গ্রাম। ওই গ্রামে আছে ২৫টি বাড়ি, মোট ৮০ জন বাসিন্দা বাস করে। এই গ্রামের মানুষ কোনদিনও জুতো পড়ে না। এমনকি গ্রামের বাইরে তারা কোন কাজে গেলেও কোন জুতো পরিধান করে না। এমনকি তারা কোন কাজের জন্য গ্রামের বাইরে গেলে কিংবা কোন আত্মীয়-স্বজনের বাড়ির বাড়িতে গেলেও তারা বাইরের কোন খাবার খায় না এমনকি বাইরের জল পর্যন্ত তারা খায় না।

এমনকি গ্রামের ম্যাজিস্ট্রেট যদি প্রবেশ করো সেখানে তাকে জুতো খুলে প্রবেশ করতে হয়। গ্রাম প্রধান ইরাব্বা বিবিসিকে জানান, ‘এই গ্রামে আমাদের সম্প্রদায় বসবাস শুরু করার সময় থেকেই এই রীতি চলে আসছে। আমরা যখন গ্রামের বাইরে যাই, ফিরে এসে আগে স্নান করি তারপর বাড়িতে ঢুকি ও খাবার খাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.