জেলা

শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের খাওয়ার চুরির অভিযোগ

স্কুল থেকে মিড ডে মিলের খাবার চুরি করে নিয়ে যাবার সময় শিক্ষককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। শিক্ষককে স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে । ঘটনাকে ঘিরে তৈরী হয় উত্তেজনার।

বনগাঁ কমলাপুর এফপিএফ স্কুলে মিডডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগে এক শিক্ষক স্কুল থেকে মিডডে মিলের সবজি চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী হাতেনাতে ধরে ফেলে।স্কুলের ভেতরে শিক্ষককে আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে।স্থানীয়দের দাবি অবিলম্বে এই শিক্ষকের উপযুক্ত স্বাস্তি দেওয়া হোক। স্থানীয়দের আরও দাবি এর আগেও একাধিকবার চাল,মটর সহ একাধিক সামগ্রী চুরি করে নিয়ে যায় এই শিক্ষক। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, শিক্ষক প্রনব চন্দ্র দে ও তার স্ত্রী স্থানীয় তৃণমূল মেম্বার। তাই দলের প্রভাব খাটিয়ে এই ধরনের কার্যকলাপ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.