জেলা

সামনেই লোকসভা ভোট ,আর সিপিএমের প্রচারকাজ করবে এবার “AI”

কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবার ভোটপ্রচার বামেদের। ভোট আসন্ন পরিস্থিতিতে , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হাতিয়ার করল বামেরা। সিপিএমের সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল “AI” “সমতা” তাকে দেখতে অবিকল মানুষের মত, কিন্তু মানুষ নয়। “সমতা” হল “AI” নির্ভর প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কর। গতকাল অর্থাৎ দোলের দিন দেখা মিলল বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে।
আত্মপ্রকাশের ২৭ সেকেন্ডের মধ্যে সোশ্যাল মিডিয়ায় হইচই পরে গেছে। বামেদের এই নতুন “ এআই সঞ্চালিকার ভিডিওতে প্রচুর লাইক,কমেন্ট জমতে শুরু করে দিয়েছে।
বিশ্বব্যাপি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএর রমরমা ব্যবহার ইতি মধ্যেই ছড়িয়ে পরেছে।
সঞ্চালিকা প্রথমেই দোলের শুভেচ্ছা জানায় গোটা বঙ্গবাসীকে ,তারপর রাজনীতি নিয়ে কথা বলেন “সমতা”। কথা হল ছাত্র রাজনীতি নিয়ে। উঠে এল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড লেফটের সাফল্য়ের কারনামা। স্পষ্ট বাংলায় সমতা বলল, ‘এ বছরের রঙের উত্‍সবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।’ ভোটের মুখে আত্মপ্রকাশ করা বামেদের নতুন এই এআই অ্যাঙ্করকে এবার থেকে দেখা যাবে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে।

হাতেগোনা কটাদিন, ভোটের ১৯ শে এপ্রিল প্রথম দফায় ভোট , কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিন জেলায় ভোট। দ্বিতীয় দফায় ভোট ২৬ শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট , তৃতীয় দফায় ৭ই মে উঃ মালদা, দঃ মালদা, মুরশিদাবাদ,জঙ্গিপুর , চতুর্থ দফায় ১৩ই মে কৃষ্ণনগর ,রানাঘাট বোলপুর, বীরভূম , বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল । পঞ্চম দফায় ২০ মে বনগাঁ ,আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী , শ্রীরামপুর, ব্যারাকপুর। ষষ্ঠ দফায় ২৫ শে মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ,ঝাড়গ্রাম , কাঁথি ,তমলুক, ঘাটাল, মেদিনীপুর । সপ্তমদফা ১লা জুন , কলকাতা উঃ, কলকাতা দঃ,দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মণ্ডহারবার, যাদবপুর ।
জোরদার প্রচার শুরু শাসক বিরোধী দলের ।

ছাড়াও তরুণ প্রজন্ম সৃজন, দীপ্সিতা, সায়নদের এগিয়ে আনা হয়েছে।
এখন দেখার বিষয় বামেদের এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কতটা ছাপ ফেলে বাংলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.