বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালির প্রতিবাদী প্রার্থী হিসেবে রেখা পাত্রকে নিয়োগ করে চমক দেন বিজেপি।কিন্তু তার পরে সন্দেশখালিতেই আবার রেখার বিরুদ্ধে সুর চড়তে শুরু করে। সন্দেশ খালির অনেক প্রতিবাদী মহিলাদের দাবি রেখার জায়গায় কোনো শিক্ষিত ব্যাক্তিকে প্রার্থী করা উচিৎ ছিল।এমনকী অনেক বিজেপি কর্মীই সেখানে রেখাকে তাঁদের প্রার্থী মানতে নারাজ ছিলেন।
রেখা অহংকারি, তাদের ফোন ধরছেন না এমনটাই বলে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কর্মীরা।এমনকী সন্দেশখালিতে পোস্টার পড়েছিল প্রার্থীর বিরুদ্ধে।তার ২৪ ঘম্টার মধ্যেই তাঁরাই আবার সুর বদল করলেন। এখন তাঁরাই বলছেন রেখাই তাঁদের প্রার্থী।







