চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে ঘিরে রোগীর পরিবারের বিক্ষোভ। মৃতের পরিবারের অভিযোগ সামান্য জ্বর নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় শেখ শামীম নামে এক কিশোরকে, কিন্তু তার অক্সিজেনের প্রয়োজন হওয়াতেও কোনরকম অক্সিজেন দেয়া হচ্ছিলনা হাসপাতালে। উপরন্তু স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের কাছে অর্থের চাপ দিতে শুরু করেন এবং বলেন টাকা না দিলে অক্সিজেন লাগানো যাবে না। পরবর্তীতে মৃতর আত্মীয়রা স্বাস্থ কর্মীদেরকে টাকা দিলে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই নাবালক কিশোরের। মৃতর পরিবারকে হসপিটালের কর্তব্যরত আয়ারা বেধারক মারধর এবং গয়নাগাটি ছিনতাইয়ের চেষ্টা করে বলেও অভিযোগ।
তবে পরবর্তীতে গোটা ঘটনাটি জানানো হয় হাসপাতালে উচ্চপদস্থ আধিকারিকদের এবং মৃতের আত্মীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ভবিষ্যতে যেন আর কারো কোল এইভাবে খালি না করে এই হাসপাতাল। যদিও এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান সঠিক সময় চিকিৎসা হয়েছিল এবং সঠিক চিকিৎসায় চলছিল ওই কিশোরের, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার মৃত্যু হয়েছে।







