জেলা

কুকুরকচুয়ায় বেহাল রাস্তা, হেঁটে দেখলেন মন্ত্রী, নড়ে চড়ে বসলো প্রশাসন।

কুকুরকচুয়া গ্রামের বেহাল রাস্তা দেখতে বাধ্য হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার জনসংযোগ কর্মসূচিতে গেলে স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরেন ও বলেন, “নিজে হেঁটে দেখুন, কী অবস্থায় রয়েছি আমরা।” মন্ত্রী প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত কাদা আর গর্তে ভরা রাস্তা দিয়ে হেঁটে যান।

স্থানীয়দের অভিযোগ, বলরামপুর রোড থেকে কুকুরকচুয়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অবহেলিত। বর্ষার সময় রাস্তায় জল জমে যাওয়ায় তা প্রায় অচল হয়ে পড়ে। বড় বড় গর্তে গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা কঠিন। বহুবার অভিযোগ জানানো হলেও বাস্তবে কোনও কাজ হয়নি বলে ক্ষোভ।

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বছরের পর বছর সংস্কারের অভাবে পড়ে রয়েছে। বর্ষা এলেই জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বারবার পরিদর্শন হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

মন্ত্রী নিজেও স্বীকার করেন, বর্ষার প্রভাবে রাস্তার অবস্থা খারাপ। তিনি আশ্বাস দেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে মন্ত্রী নিজে দেখে যাওয়ায় এবার হয়তো অবহেলিত রাস্তাটির উন্নয়ন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.