বীরভূমের কুলিয়ারাতে পরপর ছয়টি খড়ের গাদাতে আগুন, আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কুলিয়ারা গ্রামে অপূর্ব রাম বন্দোপাধ্যায় নামে এক ব্যক্তির ছয়টি খরের গাদাতে আগুন লাগার ঘটনা দেখতে পাই গ্রামবাসীরা আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা, তারপর স্থানীয়দের চেষ্টায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা হলেও পরবর্তীতে বুধবার সকালে সেই গ্রামে আসে দমকলের একটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া অব্দি বুধবার সকাল দশটা নাগাদ অনবরত আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীরা। তবে এই অগ্নিসংযোগ বা এই অগ্নিকাণ্ড কিভাবেইবা ঘটলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে একরকম আতঙ্ক ছড়িয়েছে ঢেকা গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিয়ারা গ্রামে।
Read Next
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
Related Articles
Check Also
Close
-
পথ দুর্ঘটনায় মৃত, দুই সন্তানের মাNovember 24, 2023







