জেলা

স্বরস্বতী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র কৃষ্ণনগর

পুলিশ সূত্রে খবর কৃষ্ণনগর দাসপাড়া এবং তুফান সংঘের ঠাকুর নিরঞ্জনের পথে যাওয়ার সময় দুটি বারোয়ারির সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই ঘটনা পৌঁছে যায় মারামারিতে। ভাঙ্গা হয় প্রতিমার জিনিসপত্র। পরবর্তীতে কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় দুই ক্লাবের মধ্যে মারামারিতে আহত হয় ২জন।পুলিশ তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। শুধু দুটি ক্লাব নয় এ বছর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহর জুড়ে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ধরা পড়েছে। যেখানে পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় পুলিশকে করতে হয়েছে লাঠিচার্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.