জেলা

চুঁচুড়ায় এসিবির টানা তল্লাশি, ১.৩২ কোটি টাকার সম্পত্তি-বিনিয়োগের হদিশ

চুঁচুড়ায় বড়সড় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি সম্পদ ও আর্থিক বিনিয়োগের সন্ধান পেল পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দমন শাখা (এসিবি)। গত ৬ ও ৭ অক্টোবর হুগলির চুঁচুড়ার বড়বাজার এলাকায় অভিযুক্তের বাড়িতে টানা তল্লাশি চালানো হয়। অভিযানের পর মোট ৭৩টি গুরুত্বপূর্ণ নথি এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ সংক্রান্ত প্রমাণ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্ত এবং উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে এসিবির আধিকারিকদের অনুমান, অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার আর্থিক সম্পত্তি ও বিনিয়োগ রয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, উদ্ধার হওয়া নথিতে যে সম্পত্তি ও বিনিয়োগের তথ্য মিলেছে, তার বড় অংশই গত পাঁচ বছরের মধ্যে তৈরি বা করা হয়েছে। তবে এর বাইরে আরও কোনও বেনামি সম্পত্তি কিংবা গোপন বিনিয়োগ রয়েছে কি না, তা জানতে নথিগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি চলছে আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ ও তদন্ত।

দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে দুর্নীতি দমন শাখা। কোনও সরকারি কর্মী বা আধিকারিক ঘুষ দাবি করলে দ্রুত এসিবিকে জানানোর আবেদন করা হয়েছে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে দফতর।

অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছে এসিবি। পাশাপাশি ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার)-এর মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।

ফোন: ০৩৩-২২৬২৫১৪৫
হোয়াটসঅ্যাপ: ৯৮৩৬২৩৩৮৯১
ফেসবুক: Directorate of Anti Corruption Branch, West Bengal
এক্স: @acb_wb

সাধারণ মানুষ এবং সরকারি দফতরের সুবিধার জন্য বিভিন্ন জনবহুল এলাকাতেও কিউআর কোড প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সেই কিউআর কোড স্ক্যান করেও সহজে দুর্নীতির অভিযোগ জানানো যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.