জেলা

লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিছিল লক্ষ্মীদের সবুজ আবির মিষ্টি মুখ একে অপরকে।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই লক্ষ্মীদের হাতে অতিরিক্ত লক্ষ্মী এলো।লক্ষী ভান্ডার দ্বিগুণ হয়েছে, সাধারণ গৃহবধূদের জন্য এক হাজার টাকা তপশিলি জাতি ও উপজাতির জন্য বারোশো টাকা। আর তাই ব্যাঙ্কের মেসেজ ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ জেলায়। এবার লক্ষী ভান্ডার নিয়ে মিছিল শুরু করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড রুদ্রপুর এলাকায়। ব্রিগেড জনসভা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ এপ্রিল থেকে সাধারণ মহিলাদের একাউন্টে ৫০০ টাকা থেকে১০০০ হাজার টাকা দ্বিগুণ হবে ভান্ডার। পাশাপাশি ১,২০০ টাকা পাবে তপশিলি জাতী উপজাতির মহিলারা। সেই টাকা ব্যাঙ্ক উপভোক্তাদের একাউন্টে জমার মেসেজ আসতেই সকাল থেকে লক্ষীর ভান্ডার নিয়ে প্ল্যাকার্ড় ফেস্টুন নিয়ে সবুজ আবিরে মাতলেন গৃহবধূরা। পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উৎসবে মাতলেন তারা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডারের যে প্রভাব পড়বে তা মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.