জেলা

“ন্যায় কেউ দেবে না, আদায় করে নিতে হবে”— কাঁচরাপাড়ার প্রতিবাদ সভায় বিস্ফোরক শ্রীলেখা মিত্র

কাঁচরাপাড়া:আজ সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়া কলেজ মোড়। এক প্রতিবাদী সমাবেশে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর স্পষ্ট বার্তা— “জাস্টিস কেউ দেবে না, আদায় করে নিতে হয়।”

শুধু অভিনেত্রী নন, মঞ্চে ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, চিকিৎসক তমনাস চৌধুরী এবং সমাজকর্মী শতাব্দী মিত্র। সমাজ ও শিক্ষাক্ষেত্রে নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সরব হন বক্তারা। তবে সভার শেষ বক্তা হিসেবে শ্রীলেখা মিত্রের বক্তব্য ছিল সবচেয়ে তীব্র ও সোজাসাপ্টা।

তিনি বলেন—
“তুমি যদি আমার মেয়ের গায়ে হাত দাও, হাত মুচড়ে দেব না, হাত কেটে দেব। শিক্ষকরা যদি রাস্তায় নামেন, ডাক্তার বদলি হলে কথা বলেন— আমি সেটা এক বছর ধরে বলছি, তাই কাজ পাইনি। কিন্তু আমি থামিনি। কাজ চলে যাবে বলে কখনও কম্প্রোমাইজ করিনি।”

শ্রীলেখা আরও বলেন—
“একটা বাচ্চা জন্মে ক্রিমিনাল হয় না, সিস্টেম তাকে বানায়। সে দেখে বাবা ঘুষ নিচ্ছে, সেটাই শেখে। তাই পরিবর্তন শুরু হোক নিজের ঘর থেকেই।”

রাজ্যের পুজো অনুদান ব্যবস্থাকেও তীব্র আক্রমণ করেন তিনি—
“ক্লাবগুলো এক লক্ষ দশ হাজার টাকা হাত পেতে নেয়। যারা নেয়, তাঁদের থেকে দূরে থাকুন। পরিবারকে বলুন সেই ক্লাবে পুজো দিতে যাবেন না। এই প্রতিরোধ শুরু হোক আমাদের নিজেদের থেকে।”

একটি প্রতিবাদী সভা যে কেবল কথার লড়াই হয়ে থাকে না, তার প্রমাণ রেখে গেলেন শ্রীলেখা মিত্র। তাঁর বক্তব্যে বারবার উঠে এল সাহস, প্রতিবাদ, এবং ন্যায়ের জন্য লড়াইয়ের ডাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.