হাওড়া: নারী সুরক্ষার দাবিতে হাওড়া জেলায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘কন্যা সুরক্ষা যাত্রা’। শনিবার হাওড়ার দাসনগর থানার সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় বেটরা থানার সামনে অবস্থিত বাসস্ট্যান্ডে।
এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলার বিজেপি নেতৃত্ব এবং বহু বিজেপি কর্মী ও সমর্থক। গোটা পদযাত্রা জুড়ে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা এবং উল্লেখযোগ্য জনসমাগম।
শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে মহিলারা আজ সুরক্ষিত নন। প্রশাসন ব্যর্থ। সেই কারণেই আমাদের এই যাত্রা, যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে যায়।”
মিছিলে বিজেপির পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার বার্তা দেওয়া হয় এবং বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়। পদযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকা ছিল নিরাপত্তার চাদরে মোড়া।







