ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতি সরকারী টাকা আত্মসাত এর মামলা (৪০৯ এবং ৪৩৪ ধারায়) হয় বিধান নগর এমপি এমএলএ কোর্টে। ফৌজদারী মামলাটি ২০১৮সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুনাল সাহা। সেই মামলার আজ রায় ছিল বিধাননগর এমপি এম এল এ বিশেষ আদালতে। সেই মামলায় পর্যাপ্ত তথ্য প্রমানের অভাবে প্রাক্তন মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান নির্মল মাঝিকে মুক্তি দিলেন বিচারক দেবদত্ত রায় শর্মা।
অভিযোগকারী ডাক্তার কুনাল সাহা এই রায় দানে খুশি নন বলে জানান। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। বিচার পাবেন বলে তিনি আশাবাদী।






