বিদেশ

টর্নেডোর তান্ডবে তছনছ আমেরিকার মিসিসিপি শহর! মৃতের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর 

 

 

ফের ভয়ংকর টর্নেডোর (Tornado) তোলপাড়ের তছনছ হয়ে গেল আমেরিকার (America) মিসিসিপি (Mississippi)। শুক্রবার গভীর রাতে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপট চলল বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড় এবং বজ্রপাতে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ৪ জন। জানা গিয়েছে রাতেই উদ্ধারকাজে নেমেছেন পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা।

 

মিসিসিপির বিপর্যয় মোকাবিলা বিভাগ ঝড়ের ভয়াবহতার কথা টুইট করে জানিয়েছেন। এই ঝড়ের বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গিয়েছে, সেই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এর ফলেই বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। মুহূর্তের মধ্যে এলাকায় বিদ্যুৎ চলে যায়। লাগাতার বজ্রপাতে মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপাতত ২৩ জনের মৃত্যু নিশ্চিত হলেও মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে। তবে এর মধ্যে ৪ জন নিখোঁজ বলেও জানা গিয়েছে।

 

দুর্যোগের খবর পাওয়ামাত্রই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারকাজে নামেন। ১৭০০ মানুষের শহর মিসিসিপিকে ঝড়ের পড়ে যেন চেনাই যাচ্ছে না। ঝড়ের দাপটে লোকালয়, দোকান-বাজার, রাস্তাঘাট সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছে ভাঙা ইমারতে বহু মানুষ আটকে রয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন , “এমন ভয়ংকর ঝড় আগে কখনও দেখেনি”। তিনি আরও বলেন, “আমাদের শহর ছোট্ট কিন্তু সুন্দর। ঝড়ের পর তা অস্তিত্বহীন হয়ে পড়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.