দিল্লি ক্যাপিটালস তাদের রিটেনশন তালিকায় অভিষেক পোড়েলকে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যেখানে দলের প্রধান উইকেটকিপার ঋষভ পন্ত একসময় দলের অপরিহার্য অংশ ছিলেন, সেই একই দলে আজ চন্দননগরের তরুণ প্রতিভা পোড়েলের উপর আস্থা রেখেছে দিল্লি। পন্তের মতো সুপারস্টারকে উপেক্ষা করে দিল্লি শিবিরের এই সিদ্ধান্ত চমকপ্রদ।
২০২৩ আইপিএল-এর আগে পন্তের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ট্রায়ালে যোগ দেন পোড়েল, যা দিল্লি ম্যানেজমেন্টের নজরে তাঁকে তোলেন। প্রাক্তন হেড কোচ রিকি পন্টিংও পোড়েলের মধ্যে অসাধারণ সম্ভাবনা দেখতে পান এবং জানান, “অভিষেক সত্যিই বিশেষ প্রতিভা। তাঁর সরল টেকনিক ও সাহসিকতা তাঁকে ভবিষ্যতের বড় ক্রিকেটার করে তুলবে।”
২০২৪ আইপিএলে অভিষেক মাত্র ১৪ ম্যাচেই ৩২৭ রান সংগ্রহ করে নিজেদের দলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব অর্জন করেন। তাঁর ১৫৯.৫১ স্ট্রাইক রেট, এবং যুগ্মভাবে সর্বোচ্চ চার মারার রেকর্ড তাঁকে বিশেষ স্থানে নিয়ে গিয়েছে।
অভিষেকের সোজাসাপটা খেলার ধরন এবং পেস বোলারদের বিপক্ষে দক্ষতা তাঁকে শক্ত প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্পিনের বিপক্ষে দক্ষতা অর্জন করলে তিনি ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারেন। দিল্লির এই সাহসী সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা সময়ই বলে দেবে।







