খেলাধুলা

ছেড়েছেন লখনউ , এবার নিজের পুরোনো ঘরে ফিরতে চান রাহুল !

আর নেই লখনউ এ। সুপার জায়ান্টস ছেড়েছেন রাহুল । স্বাধীন রাহুল এবার আগ্রহী অন্য দলে খেলতে । তাই আইপিএল নিলামে নামও লিখিয়েছেন তিনি । তবে রাহুল ফিরতে চান নিজের পুরোনো ঘরে । লখনউ তে অধিনায়ক ছিলেন রাহুল , তবে পুরোনো ঘরে তাকে যে অধিনায়কত্বের ভার দিতেই হবে , এমন কোনো শর্ত রাখেননি তিনি । রাহুল ফিরতে চান নিজের প্রথম আইপিএল দলে ।

রাহুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন , “আরসিবি-তে সবচেয়ে ভাল সময় কাটিয়েছি। ওটা আমার ঘর। ঘরেই আপনি বেশি সময় কাটাতে চাইবেন। চিন্নাস্বামীকে আমি ভালই জানি। ওখানে খেলেই বড় হয়েছি। আরসিবি-তে খেলতে সমস্যা নেই। এলাকার কন্নড় ছেলে বলেই লোকে ওখানে চেনে আমায়। সুযোগ পেলে ফিরতে ভালই লাগবে। তবে নিলামে যে কোনও দলেই আপনি যেতে পারেন।”

সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে , রাহুল আরো জানিয়েছেন , “কারও কাছে নেতৃত্বের অনুরোধ করব না। যদি কেউ আমার নেতৃত্বের দক্ষতায় বিশ্বাস রাখে, আমার ক্রিকেট খেলার উপরে ভরসা রাখে এবং যে ভাবে গত চার-পাঁচ বছরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছি তা ভাল লাগে, তা হলে অবশ্যই নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার জন্য কোনও লড়াই করতে রাজি নই। আমি এমন একটা দলে যেতে চাই যেখানে সাজঘরের পরিবেশ ভাল। যেখানে ভালবাসা এবং সমীহ পাব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.