খেলাধুলা

বৃষ্টির সম্ভাবনা আমেদাবাদে! ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন ?

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা , তারপরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ পাবে এক নয়া চ্যাম্পিয়ন । ৩ রা জুন ফাইনালের মহারণে মুখোমুখি হবে বেঙ্গালুরু – পাঞ্জাব । ফাইনালের আসর বসবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । কিন্তু আমাদেবাদের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বৃষ্টি ভোগান্তি হতে পারে ম্যাচে । সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে গেলে, কে হবে চ্যাম্পিয়ন ?

নিয়মানুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরে অনুষ্ঠিত হয় ফাইনাল । সেইমত ফাইনাল প্রথমে হওয়ার কথা ছিল কলকাতাতেই । কিন্তু পরে বৃষ্টির পূর্বাভাসের কথা বলে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। কিন্তু দেখা যাচ্ছে কলকাতায় এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই , বরং আমেদাবাদের স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ বৃষ্টির জন্য দেরিতে শুরু হয়। এমনকি ফাইনালের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ।

আহমেদাবাদের আবহাওয়া বিভাগের প্রধান অরুণকুমার দাসানে জানিয়েছেন, “আমাদের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আহমেদাবাদ ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়। আকাশ মূলত মেঘলাই থাকবে।”

তবে এসবের মাঝে সমর্থকদের মনে একটাই প্রশ্ন, যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কে হবে চ্যাম্পিয়ন ? কোন দলের নামে হবে কাপ ? উল্লেখ্য , ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে । যদি কোনো কারণে ম্যাচ ভেস্তে যায় , সেক্ষেত্রে ম্যাচ অনুষ্ঠিত হবে পরের দিন। তবে যদি পরেরদিনও অর্থাৎ রিজার্ভ ডে এর দিনও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে লীগ ম্যাচে পয়েন্টস টেবিলে যে দল আগে শেষ করেছিল, তারাই হবে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে পয়েন্টস টেবিল অনুযায়ী নেট রান রেটের ক্ষেত্রে পাঞ্জাব ছিল শীর্ষে , এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল বেঙ্গালুরু অর্থাৎ বৃষ্টিতে কোনো কারণে দুদিনই ম্যাচ ভেস্তে গেলে আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন হবে শ্রেয়সের পাঞ্জাব কিংস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.