বিনোদন

খদনের প্রমোশনে জিত গাঙ্গুলিকে বার্তা! কি বার্তা দিলেন দেব

চলতি মাসের ২০ তারিখে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে খাদান। যার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় সিনেমার প্রমোশনে টিম খাদানকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন প্রযোজক তথা অভিনেতা দীপক অধিকারী। এবার সেই প্রমোশনে গিয়ে দেব সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলীকে বার্তা দিলেন। কিন্তু গায়কে কি বার্তা দিলেন নায়ক?

দেবের চলচ্চিত্র জগতে শুরু থেকে এখনো পর্যন্ত অনেক সিনেমাতেই গান গেয়েছেন অথবা সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। পরবর্তীতে সেই গানগুলি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা কুরিয়েছে। এমনকি নায়কের জিৎ গাঙ্গুলির সঙ্গে সম্পর্কটা বেশ মধুর। দুজনেই খুব ভালো বন্ধু। তাই খাদানের এই জমজমাট প্রচারে তার নাম থাকবে না তা হয়? তাই জন্য সিনেমার প্রচারের যাত্রার সময় বাসের মধ্যে নায়ক দেব সহ রথিজিৎ ভট্টাচার্য, নীলায়ন চট্টোপাধ্যায় ও অন্যান্যরা একসঙ্গে মিলে মন মানে না ছবিটির টাইটেল ট্র্যাকের গান করে গায়কে শুভেচ্ছা জানায়। সেই ভিডিও ইনস্টাগ্রামে আসতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

অভিনেতা দেব ভিডিওতে জানিয়েছেন, ‘আমরা তোমায় খুব ভালোবাসি জিৎ গাঙ্গুলি। জিৎদা অনেক ধন্যবাদ আমাদের এত এত বড় বড় ব্লকবাস্টার গান দেওয়ার জন্য। আমরা তোমায় ভালোবাসি, তোমায় মিস করছি। টিম খাদান তোমার শুভেচ্ছা, ভালো স্বাস্থ্য এবং অনেক অনেক ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ুক। আর তুমি খুব ভালো থেকো’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.