এখন আমাদের সমাজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিজের পরিচিত বা আপন মানুষের থেকেও কোন মেয়ে রেহাই পাচ্ছে না। দিন দিন যেন বেড়েই চলেছে নারীদের উপর অত্যাচার। নিজের স্বামী স্ত্রীর সঙ্গে যৌন মিলনের সময়ে ওই মহিলার ভিডিও রেকর্ড করতেন। সেই ভিডিও বাংলাদেশে কোনও গোষ্ঠীকে পাঠাতেন। সেখান থেকে টাকা পেতে স্বামী। দিনের পর দিন স্ত্রীয়ের সঙ্গে অপ্রাকৃতি উপায়ে যৌন মিলন করতেন ওই ব্যক্তি। প্রতিবাদ করলে মারধর করা হত স্ত্রীকে। শেষে উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। এই ঘটনাটি ঘটেছে হাওড়ায়।
শুধু এটাই নয়, স্বামীর বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ এনেছেন ওই মহিলা। আদালতে তিনি জানিয়েছেন, বাড়িতে মাঝে মধ্যেই অচেনা পুরুষদের নিয়ে আসতেন স্বামী। তাঁদের সঙ্গে স্ত্রীকে জোর করে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করতেন। সেই সময় ভিডিও রেকর্ড করে রাখা হত। এছাড়াও ওই মহিলার অভিযোগ, ওই অচেনা পুরুষরা প্রত্যেকেই বাংলাদেশি। স্বামীর অত্যাচারের ভয়ে তিনি কিছুই বলতে পারেননি। মহিলার স্বামী পেশায় এক দর্জি। মহিলার অভিযোগ, এই ভিডিও গুলি বাংলাদেশে পাঠানোর পরে আরও আর্থিক ক্ষমতা বাড়তে থাকে। সেই লোভেই সম্ভবত নিজের স্ত্রীর ভিডিও রেকর্ড করে এই কাজ করত সে। মহিলার অভিযোগ, এর পাশাপাশি তাঁর স্বামী বেশ কিছু অসামাজিক কাজেও লিপ্ত ছিল। তাঁকে দিয়ে জোর করে অপ্রাকৃতিক উপায়ে যৌন মিলন করাত। এমনকী মাঝে মধ্যেই জোর করে নগ্ন করে সেই ছবি মোবাইলে তুলে রাখত। এমনকী পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন ওই মহিলা।
যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু মহিলার আইনজীবীর দাবি করেন, অভিযোগ দায়েরের এক মাস পরে পদক্ষেপ করে পুলিশ। ফলে হয়তো আর কোনও প্রমাণ মহিলার স্বামী রাখেনি। এই কথা শুনে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি। বিষয়টি সাইবার ক্রাইমে পাঠানোর কথা বলেন তিনি। সেই সঙ্গে ওই মহিলার স্বামীর ফোনে মুছে দেওয়া তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়। সাইবার অপরাধ বিভাগকে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।







