খেলাধুলা

ওমরজাই-রশিদের সৌজন্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আফগানদের

জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়েও ম্যাচ জিতল আফগানিস্তান। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় তারা। ম্যাচে দুর্বল ফিল্ডিং ও বাড়তি রান দেওয়ার খেসারত দিয়ে জিম্বাবুয়ে হেরে যায় ৩ উইকেটে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতে ভালো গতি পেলেও ১৭ ওভারের মধ্যেই ১০৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে। একমাত্র ব্রায়ান বেনেটের ২৪ বলে ৩১ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ। রশিদ খানের ঘূর্ণিতে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তার ৪ উইকেটের পাশাপাশি ওমরজাই ও মুজিব ২টি করে উইকেট তুলে নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানও বিপদে পড়ে। মুজারাবানি ও রাজার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪৫ রানে তাদের ৪ উইকেট পড়ে যায়। তবে ওমরজাই ও গুলবাদিন নাইব জুটি ৪৮ রান যোগ করে ম্যাচ ফিরিয়ে আনেন। শেষে মোহাম্মদ নবী ২৪ রানে অপরাজিত থেকে ৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।

জিম্বাবুয়ের বোলাররা একাধিকবার সুযোগ তৈরি করলেও ফিল্ডিংয়ে ভুল এবং ১৭টি বাড়তি রান তাদের সর্বনাশ ডেকে আনে। ফলে আফগানিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠ দ্বিপাক্ষিক সিরিজ হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.